রায়ান কৃষকদের সহায়তা দেওয়ার বিরোধী: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনির রানিং মেট পল রায়ানের সমালোচনা করে প্রেসিডেন্ট ওবামা বলেছেন, রায়ান আইওয়া অঙ্গরাজ্যে কৃষকদের জন্য বিশেষ সহায়তা দেওয়ার বিরোধিতা করেন। খরায় আক্রান্ত হলে সরকার আইওয়ার কৃষকদের সহায়তা দিতে ওই উদ্যোগ নেয়।ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী প্রেসিডেন্ট ওবামা তিন দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালাতে গত সোমবার বাস সফর শুরু করেছেন।ওবামা তাঁর প্রচারণার শুরুতে রমনির রানিং মেট ও রিপাবলিকান পার্টির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী রায়ানের সমালোচনা করেন। তিনি বলেন, ৫০ বছরের বেশি সময়ের মধ্যে সবচেয়ে খরায় আক্রান্ত আইওয়ার কৃষকদের জন্য বিশেষ সহায়তা দিতে কংগ্রেসে বিল আনা হয়। রায়ান সেই বিলের বিরোধিতা করেন। আইওয়া-নেব্রাস্কা সীমান্তে এক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তৃতায় ওবামা এসব কথা বলেন।রায়ান পাল্টা সমালোচনা করে বলেন, ‘ওবামা গত চার বছরে দেশের কোটি কোটি ডলার ঘাটতি বাড়িয়েছেন। তিনি আমাদের শিশুদের ভবিষ্যৎ ঝুঁকিপূর্ণ করে তুলেছেন।’রমনি সরকারের স্বাস্থ্যসেবা আইনের সমালোচনা করে বলেন, ‘এ জন্য প্রয়োজনীয় অর্থের জোগান দেওয়ার সামর্থ্য আমাদের নেই। আমরা ভারসাম্যপূর্ণ বাজেটের মাধ্যমে দেশকে সঠিক পথে আনতে চাই।’ এএফপি।