রিগ্যানের জীবনী পড়ে ছুটি কাটালেন ওবামা
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবার বড় দিনের ছুটিতে যেসব বই পড়েছেন, তার মধ্যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের ওপর লেখা বইটিও ছিল। বইটির নাম দ্য রুল অব লাইফটাইম। এটি লিখেছেন লাউ ক্যানন। ওবামা হাওয়াইয়ে এবার তাঁর ১২ দিনের ছুটি কাটান।দ্য রুল অব লাইফটাইম ২০ বছর আগে লেখা। ওবামা এই বইটি পড়ে রিগ্যানের জীবনের সঙ্গে তাঁর নিজের জীবনের সাদৃশ্য খুঁজে পেতে পারেন। ওবামা ও রিগ্যানকে তাঁদের হোয়াইট হাউস জীবনের শুরুতেই অর্থনৈতিক মন্দা এবং বড় ধরনের জাতীয় বেকারত্বের সম্মুখীন হতে হয়েছে। এ ছাড়া তাঁরা উভয়ই প্রথম মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন।রোনাল্ড রিগ্যান সব সমস্যা কাটিয়ে উঠে দ্বিতীয় মেয়াদেও জয়ী হয়েছিলেন। ওবামাও সম্ভবত সে রকমই আশা করছেন।হাওয়াইয়ে বড় দিনের এ ছুটিতে ওবামার সঙ্গে ছিলেন স্ত্রী ও তাঁর দুই মেয়ে। এ সময় তিনি বই পড়ার পাশাপাশি গলফ খেলেন এবং সমুদ্রসৈকতে ঘুরে বেড়ান। উল্লেখ্য, ওবামা ১৯৬১ সালে হাওয়াইয়ে জন্মগ্রহণ করেন। টেলিগ্রাফ।