প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গ্র্যামি জাদুঘরে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ‘রিঙ্গো: পিস অ্যান্ড লাভ’ শীর্ষক এক প্রদর্শনী। এতে প্রদর্শিত হচ্ছে সাবেক বিটলস তারকা রিঙ্গো স্টারের স্মরণীয় কিছু মুহূর্তের ছবি, গানের অ্যালবাম ও তাঁর ব্যবহূত কিছু জিনিস। উৎসবের বিশেষ আকর্ষণ হলো বিটলসের হয়ে ‘দ্য এড সুলিভান শো’তে রিঙ্গো স্টারের ব্যবহার করা ড্রামস এবং বিটলসের ‘সেজট. পিপার’ অ্যালবামে তাঁর পরিহিত পোশাক। রয়টার্স।