রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রতিযোগিতা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রতিযোগিতা জমে উঠেছে। প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে এগিয়ে গেলেন আইওয়া অঙ্গরাজ্যের দলীয় কংগ্রেসম্যান মিশেল ব্যাখম্যান। অন্যদিকে, মনোনয়নপ্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন টেক্সাস অঙ্গরাজ্যের চারবারের গভর্নর রিক পেরি।আইওয়াতে ব্যাখম্যানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন রন পল। আইওয়া স্টেট ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দিয়েছেন মোট ১৬ হাজার ৮৯২ জন ভোটার। এর মধ্যে ব্যাখম্যান পেয়েছেন চার হাজার ৮২৩ ভোট। আর রন পল পেয়েছেন চার হাজার ৬৭১ ভোট। দুই হাজার ২৯৩ ভোট পেয়ে তৃতীয় হন মিনেসোটা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর টিম পলেনটি।রিপাবলিকান দলের অন্যতম প্রার্থী মিট রমনি নির্বাচনের আগে প্রচারণা চালাননি। এর পরও তিনি পেয়েছেন ৫৬৭ ভোট। আর সদ্য প্রার্থিতা ঘোষণা করা টেক্সাসের গভর্নর রিক পেরির নাম ব্যালট পেপারে ছিল না। অথচ তিনি ৭১৮ ভোট পেয়েছেন। ভোটাররা ব্যালট পেপারে তাঁর নাম লিখে ভোট দিয়েছেন। এএফপি ও বিবিসি।