রিপাবলিকানদের দৌড়ে এগিয়ে গেলেন র্যান্ড পল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌঁড়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন দলীয় সিনেটর র‌্যান্ড পল। গত শনিবার রক্ষণশীল রাজনৈতিক নেতাদের বার্ষিক সম্মেলনে (সিপিএসি) এক ভোটাভুটিতে তিনি জয়ী হয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের চেষ্টা শুরু করেছে অনেকেই। প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী রন পলের ছেলে র‌্যান্ড এ নিয়ে টানা দ্বিতীয় দফা সিপিএসির ভোটাভুটিতে জয়ী হলেন। তিনি ২৩ শতাংশ ভোট পেয়ে সহজেই পরাজিত করেন টি পার্টি সমর্থিত সিনেটর টেড ক্রুজকে। এএফপি।