রিয়াদে ৫০ সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে ৫০ জন সন্দেহভাজন আল-কায়েদা জঙ্গির বিচার কার্যক্রম গতকাল রোববার রিয়াদের এক বিশেষ অপরাধ আদালতে শুরু হয়েছে। সৌদি আরব এবং দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও ব্যক্তির ওপর হামলার পরিকল্পনার অভিযোগে তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দেশটির সরকারি সংবাদ সংস্থা এসপিএ এ কথা জানায়। সংবাদ সংস্থাটি জানায়, বিচারের মুখোমুখি সন্দেহভাজন জঙ্গিদের ৪৭ জনই সৌদি নাগরিক। বাকি দুজন সিরীয় ও একজন ইয়েমেনি। তাদের বিরুদ্ধে জঙ্গি সংগঠন আল-কায়েদার সৌদি শাখার সঙ্গে জড়িত থাকার অভিযোগ হয়েছে। তারা দেশটির বিভিন্ন আবাসিক এলাকা, একটি সরকারি ভবনে হামলা ও একজন মার্কিন নাগরিককে হত্যার পরিকল্পনা করেছিল। এএফপি।