প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের তুমুল জনপ্রিয় অপরাধ কাহিনি লেখিকা রুথ রেন্ডেল গতকাল শনিবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। রেন্ডেল ৬০টিরও বেশি বই লিখেছেন। গত জানুয়ারি মাসে মস্তিষ্কে রক্তক্ষরণের পর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অপরাধী মানসের নিখুঁত বর্ণনা রেন্ডেলের উপন্যাসের অন্যতম বৈশিষ্ট্য। টেলিভিশনে দ্য রুথ রেন্ডেল মিস্ট্রিজ একটি জনপ্রিয় ধারাবাহিক। তাঁর উপন্যাসের জনপ্রিয় চরিত্র ছিল চিফ ইনসপেক্টর রেজিনাল্ড ওয়েক্সফোর্ড। রেন্ডেলের প্রথম উপন্যাস ফ্রম ডুন উইথ ডেথ থেকে প্রতিটি উপন্যাসে এই চরিত্রের উপস্থিতি ছিল। প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যানডম হাউস ইউকের প্রধান গেইল রিবাক এক বিবৃতিতে বলেন, ‘অত্যন্ত পাঠকপ্রিয় এই লেখিকার মৃত্যুতে আমরা বিপর্যস্ত। তাঁর অভাব অনুভব করব প্রচণ্ডভাবে।’
এএফপি