রুপালি ফার্নের নকশা জয়ী হচ্ছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল-কালো জমিনে রুপালি রঙের ফার্ন পাতা আর পাশে চারটি তারকা—সম্ভাব্য নতুন জাতীয় পতাকার নকশা হিসেবে একেই বেছে নিয়েছে নিউজিল্যান্ডের জনগণ। পাঁচটি নকশার মধ্যে এটিই সবচেয়ে বেশি ভোট পেয়েছে। সরকারি কর্মকর্তারা গতকাল শুক্রবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির।
নিউজিল্যান্ডবাসী তাদের জাতীয় পতাকা থেকে যুক্তরাজ্যের ঔপনিবেশিক শাসনের চিহ্নবাহী ‘ইউনিয়ন জ্যাক’ বাদ দিতে চান। দেশব্যাপী গণভোটের প্রাথমিক ফলাফলে দেখা যায়, নীল-কালো ‘সিলভার-ফার্ন’ নকশাটির পক্ষেই সবচেয়ে বেশি মানুষ মত দিয়েছে। প্রথম দফা গণভোটের চূড়ান্ত ফলাফল আগামী মঙ্গলবার পাওয়া যাবে। প্রবাসীদের ভোট ও দেরিতে দেওয়া ভোট গণনা শেষ হলে এ ফল পাল্টে যেতে পারে। কারণ, জয়ের ব্যবধান বেশ সূক্ষ্ম।