রুশ উপপ্রধানমন্ত্রী মস্কোর নতুন মেয়র নিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ গত শুক্রবার উপপ্রধানমন্ত্রী সার্গেই সোবিয়ানিনকে মস্কোর মেয়র হিসেবে নিয়োগ দিয়েছেন।সোবিয়ানিন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের একজন ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত। কয়েক দিন আগেই প্রায় দেড় কোটি মানুষ-অধ্যুষিত মস্কোর মেয়র পদ থেকে ইউরি লুজকভকে অপসারণ করেন মেদভেদেভ। লুজকভক নিজেও রাশিয়ার একজন গুরুত্বপূর্ণ রাজনীতিক। তিনি একাধারে ১৮ বছর মস্কোর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।