রুশ গবেষণা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাতকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে সুইজারল্যান্ড ও রাশিয়ার গবেষকদের বরাত দিয়ে দাবি করা হলেও রাশিয়ার একটি তদন্ত দল বলছে, গবেষণাটি ‘অমীমাংসিত’।
সুইজারল্যান্ডের গবেষকদের প্রতিবেদন অনুযায়ী, আরাফাতের শ্রোণি ও পাঁজরে তেজস্ক্রিয় পদার্থ পোলোনিয়ামের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। অতি উচ্চমাত্রায় ওই রাসায়নিক প্রয়োগের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
আরাফাতের দেহাবশেষ থেকে রুশ গবেষকেরা ২০টি নমুনা সংগ্রহ করেছিলেন। সুইজারল্যান্ড ও ফ্রান্সের গবেষক দলও একই ধরনের নমুনা নিয়ে কাজ করে। তবে মস্কোর দলটি কেবল চারটি নমুনা পরীক্ষা করে। এর মধ্যে দুটি ছিল খুলির হাড়।
সুইস গবেষক ফ্রাঁসোয়া বোশু বলেছেন, তেজস্ত্রিয় বস্তুর উপস্থিতি শনাক্তকরণে সাধারণত খুলির হাড় নিয়ে পরীক্ষা চালানো হয় না।
রুশ গবেষণা প্রতিবেদনের উপসংহারে বলা হয়, চারটি নমুনার মধ্যে কেবল একটি খুলির নমুনা পরীক্ষায় তেজস্ত্রিয় পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। আল-জাজিরা।