প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় রাশিয়ার খসড়া প্রস্তাব গত বুধবার নাকচ করে দিয়েছে বিদ্রোহীরা। তাদের অভিযোগ, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখা ও বিরোধীদের দমন করাই মস্কোর লক্ষ্য।বুধবার রাশিয়ার খসড়া প্রস্তাবে সংকট সমাধানে সিরিয়ার সাংবিধানিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়। ১৮ মাস ধরে ওই সংস্কার প্রক্রিয়ার পর প্রেসিডেন্ট নির্বাচনের কথা বলা হয়েছে প্রস্তাবে। তবে সংস্কার চলার সময় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার ক্ষমতায় থাকবেন কি না, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি। রয়টার্স