রুশ ভাষার বিপক্ষে লাটভিয়ার মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুশ ভাষাকে দ্বিতীয় দাপ্তরিক ভাষা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে লাটভিয়া। এ নিয়ে এক গণভোটে দেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ রুশ ভাষার বিপক্ষে ভোট দিয়েছে। গত শনিবার গণভোট হয়। লাটভিয়ার এক-তৃতীয়াংশ জনগোষ্ঠী জাতিগত রুশ। এ কারণে তারা দীর্ঘদিন ধরে রুশ ভাষাকে দেশের দ্বিতীয় দাপ্তরিক ভাষা করার দাবি জানিয়ে আসছিল। রুশ ভাষাভাষি এসব লাটভিয়ানের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ গণভোটের আয়োজন করা হয়। তারা গণভোট অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে তাদের দাবির পক্ষে ১০ শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে। তবে লাটভিয়ার অনেক নাগরিকের মতে, এ গণভোট দেশের স্বাধীনতার জন্য হুমকি।কর্মকর্তারা বলেন, প্রায় ৬৯ শতাংশ ভোটার ভোট দিয়েছে, যা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। ৭৫ শতাংশ ভোটার প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে।দুই দশক আগে সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হওয়ার পর লাটভিয়ার নাগরিকদের জন্য লাটভিয়া ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। কিন্তু অনেক রুশ ভাষাভাষি বিরোধিতা করে। লাটভিয়া ভাষা না শেখায় তিন লাখ লোক এখনো দেশটির নাগরিকত্ব পায়নি। এরা যেমন ভোট দিতে পারে না, তেমনি সরকারি প্রতিষ্ঠানে চাকরিও করতে পারে না। বিবিসি।