রুশ মহাকাশযান থেকে সংকেত পাওয়া গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গল গ্রহের তথ্য সংগ্রহে পাঠানো রাশিয়ার মহাকাশযানের সঙ্গে অবশেষে সংযোগ স্থাপন করা সম্ভব হয়েছে। গতকাল বুধবার ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইসা) এ কথা জানায়।সংস্থাটি জানায়, অস্ট্রেলিয়ার পার্থে ইসার মহাকাশযানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী স্টেশন সমস্যাকবলিত তথ্যানুসন্ধানী মহাকাশযান ফোবোস-গ্রান্ট থেকে পাঠানো সংকেত গ্রহণে সক্ষম হয়েছে।মহাকাশযানটির সঙ্গে আরও ভালোভাবে যোগাযোগ রক্ষা করার জন্য রুশ প্রকৌশলীদের সঙ্গে কাজ করে যাচ্ছে ইসা।যান্ত্রিক ত্রুটির কারণে গত ৯ নভেম্বর উৎক্ষেপণের পর থেকে পৃথিবীর কক্ষপথে আটকে আছে মহাকাশযান ফোবোস-গ্রান্ট।দ্য ইউরোপিয়ান স্পেস অপারেশন সেন্টার জানায়, গত মঙ্গলবার মহাকাশযানটির সঙ্গে যোগাযোগ হয়। সংস্থাটির একজন মুখপাত্র জানান, ফোবোস-গ্রান্ট থেকে পাওয়া তথ্য-উপাত্ত গ্রহণ করে তা সোজা রাশিয়ার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিবিসি অনলাইন।