রুশ রাষ্ট্রদূতকে হত্যার ছবি পেল পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: এএফপি।
ছবি: এএফপি।

এ বছরের ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার পেয়েছে তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ছবি ধারণকারী আলোকচিত্রী, অলিম্পিকে দৌড়ের সময় উসাইন বোল্টের পেছনে ফিরে তাকানোর ছবি যেমন আছে তেমনি আছে ম্যানিলায় সন্দেহভাজন মাদকসেবীকে থানায় নেওয়ার ছবিও। পাশাপাশি আছে মসুলে বাড়ি বাড়ি তল্লাশির ছবি।

বিবিসির খবরে বলা হয়, তুরস্কে নিয়োজিত রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ছবি ধারণকারী এপির আলোকচিত্রী বুরহার ওজবিলিচিকে এ বছরের ওয়ার্ল্ড প্রেস ফটোর পুরস্কার দেওয়া হয়েছে। গত বছরের ১৯ ডিসেম্বর ওই ছবি তোলা হয়। আরও কয়েকজন আলোকচিত্রীর ছবি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। ৮০ হাজার ছবির মধ্যে থেকে নির্বাচিত করা হয়েছে সেরা ছবিগুলো। ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার ১৯৫৫ সাল থেকে দেওয়া শুরু হয়। এ বছর জুরিরা আট ক্যাটাগরিতে ২৫টি দেশের ৪৫ জন আলোকচিত্রীকে পুরস্কার প্রদান করেন।

রাশিয়ার রাষ্ট্রদূতকে হত্যার ওই ছবিতে দেখা গেছে, তুরস্কের রাজধানী আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে রুশ রাষ্ট্রদূত আন্দ্রে কারলভকে গুলি করার পর হত্যাকারী মেভলুত মার্ট আলটিনটাস উল্লাস করছেন। আর এ ছবির ধারণকারী বুরহান হলেন ফরাসি বার্তা সংস্থা এপির আলোকচিত্রী। পুরস্কারজয়ী এ ছবিটি ওই ঘটনার সময় তোলা সিরিজ ছবিরই অংশ। সিরিজটিতে রুশ রাষ্ট্রদূতকে গুলি করার আগের ওপরের বেশ কয়েকটি ছবি আছে। বুরহান ওই সিরিজটির শিরোনাম দিয়েছেন অ্যান অ্যাসসাসিনেশন ইন টার্কি অর্থাৎ তুরস্কের একটি হত্যাকাণ্ড।

ছবি: রয়টার্স।
ছবি: রয়টার্স।

সাধারণ সংবাদ (গল্প) বিভাগে প্রথম পুরস্কার পেয়েছেন নিউইয়র্ক টাইমস-এর ড্যানিয়েল বেরেহুলাক। ‘তারা পশুর মতো আমাদের জবাই করছে’ শিরোনামের ছবির জন্য ড্যানিয়েল প্রথম পুরস্কার পান। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সন্দেহভাজন মাদক সেবনকারীকে থানায় নেওয়ার একটি ছবি তুলেছেন তিনি। সে ছবিটি পেয়েছেন পুরস্কার।

সাধারণ সংবাদ (একক) শাখায় পুরস্কার জিতেছেন গ্যাটি রিপোর্টাজ লি মন্ডে-পত্রিকার আলোকচিত্রী লরেন্ট ভ্যান ডার স্টক্ট।
গত বছরের ২ নভেম্বর মসুলের গগজালি এলাকায় ইরাকের বিশেষ বাহিনী সদস্যদের অভিযানের ছবির জন্য পুরস্কার পান লরেন্ট।

২০১৬ সালে রিও অলিম্পিকে ১০০ মিটারে সোনা জয় যখন প্রায় নিশ্চিত তখন জ্যামাইকার উসাইন বোল্ট হাসতে হাসতে পেছনের প্রতিযোগীদের দিকে ফিরে তাকিয়েছিলেন। এ দৃশ্য ক্যামেরাবন্দী করেন পাফাফেনবিচ-এর কাই ওলিভার। এ ছবিটি ক্রীড়া ক্ষেত্রে তৃতীয় পুরস্কার পেয়েছে।