রুশদিকে ছাড়াই জয়পুর সাহিত্য উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদিকে ছাড়াই গতকাল ভারতের জয়পুর সাহিত্য উৎসবের উদ্বোধন করা হয়েছে।আয়োজকের পক্ষ থেকে সঞ্জয় রায় গতকাল রুশদির পক্ষে একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে উৎসবে রুশদির অংশগ্রহণ না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে রুশদি বলেন, ‘গোয়েন্দা সূত্রের মাধ্যমে আমি জানতে পেরেছি, মুম্বাইয়ের অপরাধ জগতের ভাড়াটে খুনিরা আমাকে শেষ করার জন্য রওনা হয়েছে।’ তবে গোয়েন্দা সূত্রের তথ্যের নির্ভুলতার বিষয়ে সন্দেহ প্রকাশ করলেও রুশদি বলেন, এ ধরনের পরিস্থিতিতে ওই উৎসবে যোগ দেওয়া দায়িত্বশীল কাজ হবে না। গত সপ্তাহে ভারতের প্রভাবশালী দেওবন্দ দারুল উলুম মাদ্রাসার মাওলানারা রুশদিকে সে দেশে প্রবেশ করতে না দেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।১৯৮৮ সালে বিতর্কিত বই দ্য স্যাটানিক ভার্সেস লেখেন রুশদি। এ ঘটনায় ১৯৮৯ সালে ইরানের আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি রুশদিকে হত্যার জন্য একটি ফতোয়া জারি করেন। এর পর থেকে মুম্বাইয়ে জন্ম নেওয়া এই বিতর্কিত লেখক এক দশক আত্মগোপনে ছিলেন। রুশদির ওই বইটি ভারতে নিষিদ্ধ। এএফপি ও রয়টার্স।