রুশদির মাথার দাম আরও ৫ লাখ ডলার বাড়াল ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদির মাথার দাম আরও পাঁচ লাখ ডলার বাড়িয়েছে ইরান। তেহরান বলেছে, রুশদিকে ওই সময় হত্যা করা হলে আর কেউ ইসলামবিরোধী চলচ্চিত্র বানানোর সাহস পেত না।ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি ১৯৮৯ সালে রুশদির লেখা দ্য স্যাটানিক ভার্সেস উপন্যাসটিকে ইসলামবিরোধী বলে ফতোয়া দেন। এই উপন্যাসে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার অভিযোগ এনে রুশদির মৃত্যুদণ্ড ঘোষণা করেন তিনি। টেলিগ্রাফ-এর তথ্য অনুযায়ী, সাহিত্যের সম্মানজনক বুকার পুরস্কার বিজয়ী রুশদির মাথার মূল্য এই নিয়ে দাঁড়াল ৩৩ লাখ ডলার। এএনআই অনলাইন।