রুশপন্থীদের আনন্দ অন্যরা শঙ্কায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়ার পার্লামেন্ট রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার পক্ষে ভোট দেওয়ায় সেখানকার জনগণ স্পষ্টত দুই ভাগ হয়ে গেছে। একীভূত হওয়ার পক্ষের অংশ আনন্দ করছে, আর অন্য পক্ষের কাছে পার্লামেন্টের এ সিদ্ধান্ত আকস্মিক দুঃসংবাদ হয়ে এসেছে। তারা যুদ্ধ শুরুর আশঙ্কা করছে।
ক্রিমিয়ার পার্লামেন্ট গত বৃহস্পতিবার রাশিয়ার সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেয়। তবে এ ব্যাপারে ১৬ মার্চ এ গণভোট হওয়ার কথা রয়েছে। ক্রিমিয়া রুশ জনগোষ্ঠী-অধ্যুষিত হলেও তারা সংখ্যাগরিষ্ঠ কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। তাই গণভোটে যে একীভূত হওয়ার পক্ষেই রায় আসবে, তা নিশ্চিত করে বলা যায় না।
তার পরও পার্লামেন্ট একীভূত হওয়ার পক্ষে সিদ্ধান্ত নেওয়ার পর পর ক্রিমিয়ার রাস্তায় নেমে আসে রুশপন্থীরা।
তবে বিপরীত চিত্র ছিল ইউক্রেনপন্থীদের শিবিরে। ইউক্রেনপন্থী তানিয়া কিউলিক বলেন, ‘কখনোই রাশিয়ার অংশ হতে চাই না। মস্কোকে ঘৃণা করি।’ রয়টার্স।