রুশের বিচার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবান জঙ্গিদের পক্ষে লড়ার সময় গ্রেপ্তার একজন রুশ নাগরিককে বিচারের মুখোমুখি করার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র। ইরেক হামিদুল্লা নামের ওই ব্যক্তিকে বর্তমানে আফগানিস্তানে একটি মার্কিন ঘাঁটিতে বন্দী রাখা হয়েছে। সামরিক কমিশনের আওতায় তাঁর বিচারের কথা ভাবছে মার্কিন সরকার। হামিদুল্লাহ ২০০৯ সালে মার্কিন সেনাদের লক্ষ্য করে চালানো একাধিক হামলায় জড়িত ছিলেন। ওই বছরই আহত অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। কূটনৈতিক সূত্রের বরাত দিয়েওয়াশিংটন পোস্ট পত্রিকার এক খবরে এ তথ্য জানানো হয়। এএফপি।