রুহানির আশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারমাণবিক কর্মসূিচ নিয়ে ২০ জুলাইয়ের মধ্যেই সমঝোতায় পৌঁছাতে বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। গত শনিবার তেহরানে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান৷ রুহানি বলেন, তাঁর সরকারের আপসনীতির ফলে পশ্চিমাদের সঙ্গে দ্বন্দ্বের পরিবর্তে অর্থনৈতিক প্রতিবন্ধকতা শিিথল হতে শুরু করেছে। তিনি বলেন, আন্তরিকতা ও নমনীয়তার মানসিকতা নিয়ে আলোচনা এগিয়ে নিলে ২০ জুলাইয়ের মধ্যে দ্বন্দ্বের অবসান হবে। তা না হলেও আলোচনা আরও কয়েক মাসের জন্য এগিয়ে নেওয়া যেতে পারে। রয়টার্স৷