রুয়ান্ডার গণহত্যার দায়ে যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিনল্যান্ডের একটি আদালত রুয়ান্ডার যাজক ফ্রাঁসোয়া বাজারাম্বাকে (৫৯) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তাঁর বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় দেশটির পরভু জেলার একটি আদালত গতকাল শুক্রবার এ রায় দেন। ফ্রাঁসোয়া ২০০৩ সাল থেকে ফিনল্যান্ডে বসবাস করছেন। আদালত বলেন, বাজারাম্বার বিরুদ্ধে রুয়ান্ডার গণহত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এ দণ্ড দেওয়া হয়েছে। জাতিতে হুতু বাজারাম্বা ১৯৯৪ সালে দেশটির সংখ্যালঘু তুতসি গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে দেন। এই বিদ্বেষ গৃহযুদ্ধের রূপ নিলে দেশটিতে পাঁচ লাখের মতো মানুষ নিহত হয়। এ সময় অসংখ্য ঘরবাড়িও আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এপি।