রেক্টর স্নোডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের অবৈধ নজরদারির খবর ফাঁস করে বিশ্বব্যাপী হইচই ফেলে দেওয়া এডওয়ার্ড স্নোডেন স্কটল্যান্ডের গ্লাসগো ইউনিভার্সিটির স্টুডেন্ট রেক্টর নির্বাচিত হয়েছেন। গ্লাসগো যুক্তরাজ্যের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। রেক্টরের পদ গ্রহণে স্নোডেন তাঁর আইনজীবীর মাধ্যমে সম্মতি জানানোর পর গ্লাসগো ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী তাঁকে পদটির জন্য মনোনীত করেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা জানান, রেক্টর নির্বাচনে অনলাইনে ভোট হয়। স্নোডেন তিন বছরের জন্য নির্বাচিত হন। রয়টার্স।