রেনোয়ার বৃহত্তম নিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিলামে তোলা জিনিসগুলোর কয়েকটি ষ ছবি: এএফপি
নিলামে তোলা জিনিসগুলোর কয়েকটি ষ ছবি: এএফপি

প্রখ্যাত ফরাসি ইম্প্রেশনিস্ট চিত্রশিল্পী পিয়ের অগুস্ত রেনোয়ার ১৪৩টি চিঠি, ছবি, রেখাচিত্র এবং চশমা ও স্কার্ফসহ বিভিন্ন ব্যক্তিগত ব্যবহার্য জিনিস নিলামে উঠছে। নিউইয়র্কের প্রতিষ্ঠান হেরিটেজ অকশনসের আয়োজনে গতকাল বৃহস্পতিবারই এ নিলাম হওয়ার কথা। বলা হচ্ছে, এটি রেনোয়ার স্মারকের এ পর্যন্ত বৃহত্তম নিলাম। ফ্রান্সে বসবাসকারী প্রপৌত্র জ্যাক রেনোয়ার আপত্তি সত্ত্বেও নিলাম অব্যাহত থাকবে বলে জানিয়েছে হেরিটেজ অকশনস। প্রপৌত্র জ্যাক রেনোয়া বলেছেন, পারিবারিক স্মৃতিচিহ্ন আমজনতার কাছে এভাবে প্রকাশ্য নিলামে বিক্রি শিল্পীর ব্যক্তিগত জীবনের ওপর একটি আঘাত ছাড়া কিছু নয়। নিলামে ওঠা জিনিসের মধ্যে আরও রয়েছে শিল্পীর বিয়ের সনদ এবং ক্লদ মনে, এদুয়ার্দ মানে ও অগুস্ত রদ্যাঁর মতো বন্ধু ও সমকালীন শিল্পীদের লেখা চিঠি। সবগুলো জিনিস রেনোয়ার নাতি পল রেনোয়ার মালিকানায় ছিল।
পল রেনোয়া এক সময় যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৫ সালে মৃত্যুর আগে তিনি এগুলো বিক্রি করে দেন। এএফপি।