রেনোয়ার ‘চুরি যাওয়া’ ছবি নিলাম থেকে বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার একটি নিলামে তোলা হচ্ছিল বিখ্যাত ফরাসি শিল্পী পিয়ের অগাস্ত রেনোয়ার আঁকা একটি বিখ্যাত ছবি। কিন্তু হঠাৎ করেই সেটি গতকাল শনিবার সরিয়ে নেওয়া হয়েছে। গতকালই সেটির নিলাম হওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, বাল্টিমোর জাদুঘর থেকে ছবিটি চুরি গিয়েছিল।পোটোম্যাক কোম্পানি নামের একটি নিলামকারী প্রতিষ্ঠান ‘পেইজাজ বোঘ দোসেন’ নামের এই শিল্পকর্মটি নিলামে তোলে। তবে সাম্প্রতিক কিছু নথিপত্র থেকে জানা গেছে, ১৯৩৭ সালে বাল্টিমোর মিউজিয়াম অব আর্ট ছবিটি সংগ্রহ করে। পরে ১৯৫১ সালে জাদুঘর থেকে এটি চুরি যায়। জাদুঘরটির পরিচালক দোরেন বলজার বলেন, ‘চুরি যাওয়ার ওই ঘটনা সম্পর্কে আরও তদন্ত করা দরকার। আমরা এখনো তদন্তের চূড়ান্ত অবস্থায় পৌঁছাতে পারিনি।’বাল্টিমোর জাদুঘরের চুরি যাওয়া শিল্পকর্মের তালিকায় ছবিটির নাম অন্তর্ভুক্ত হওয়ার পর এ বিষয়ে কোনো পুলিশি প্রতিবেদন পাওয়া যায়নি। এদিকে ছবিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় নিজেদের কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে নিলাম স্থগিত রাখা হয়েছে বলে জানিয়েছে নিলামকারী প্রতিষ্ঠানটি। বিবিসি।