প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে টেলিফোনে আড়িপাতার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন মিডিয়া গ্রুপ নিউজ ইন্টারন্যাশনালের সাবেক প্রধান নির্বাহী রেবেকা ব্রুক ও নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর ব্যবস্থাপনা সম্পাদক স্টুয়ার্ট কার্টনার৷ তবে দোষী সাব্যস্ত হয়েছেন নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর সাবেক সম্পাদক অ্যান্ডি কুলসন৷ আদালতে রেবেকা ও কুলসন উভয়ই নিজেদের নির্দোষ দাবি করেন৷ ওই মামলায় সাতজনকে অভিযুক্ত করা হয়৷ আদালতে বিচারের সময় অব্যাহতির কথা জানতে পেরে রেবেকা ব্রুক কান্নায় ভেঙে পড়েন৷ এ অবস্থায় তিনি জুরিদের ধন্যবাদ জানান৷ আদালতে তাঁর স্বামী চার্লি ব্রুকও উপস্থিত ছিলেন৷ বিবিসি৷