প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে প্রতিবছর রেলপথ পারাপার হতে গিয়ে কমপক্ষে ১৫ হাজার মানুষ প্রাণ হারায়। ভারতের জননিরাপত্তাবিষয়ক নিরাপত্তা পর্যালোচনা কমিটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদনটিতে ভারতীয় রেল কর্তৃপক্ষের দুর্বল নিরাপত্তাব্যবস্থাকে দায়ী করা হয়েছে। একে এক ধরনের ‘গণহত্যা’ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে জানানো হয়, নিয়মবহির্ভূতভাবে পথচারীরা রেলপথ পারাপার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে। এর মধ্যে জনাকীর্ণ ও ব্যস্ত নগর মুম্বাইয়েই শুধু প্রতিবছর প্রাণ হারায় প্রায় ছয় হাজার মানুষ। আর প্রতিদিন গড়ে প্রাণ হারায় ৪১ জন। এএফপি।