রেলভাড়া বাড়ানোর প্রস্তাব মানবেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের লোকসভায় পেশ করা রেল বাজেট নিয়ে সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) জোটের শরিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বাজেটে রেলের ভাড়া বাড়ানোয় তৃণমূল কংগ্রেস ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার রেল বাজেট পেশ করে তৃণমূল কংগ্রেসদলীয় রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি বলেন, দেশের স্বার্থ এবং রেলের উন্নয়নের কথা ভেবেই তিনি ভাড়া বাড়ানোর প্রস্তাব করেছেন। একই দিন সাবেক রেলমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে এক জনসভায় বলেন, এভাবে ভাড়া বাড়ানোর বিষয়টি তিনি জানতেন না। তিনি এই ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত মানেন না।বাজেটে রেলের ভাড়া বাড়ানোর প্রস্তাব করার পর দীনেশ ত্রিবেদিকে মন্ত্রিত্ব থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিবেদি নিজেও পদত্যাগের জন্য তৈরি হচ্ছেন বলে কলকাতার গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে অটল রয়েছেন। তাঁকে সমর্থন জানিয়েছেন তৃণমূলের আরেক কেন্দ্রীয় মন্ত্রী সুলতান আহমেদ। তবে লোকসভায় তৃণমূলের পার্লামেন্ট দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ইতিমধ্যে তাঁরা দীনেশ ত্রিবেদির সঙ্গে দেখা করে ভাড়া বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছেন।