রেলমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুকুল রায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের নতুন রেলমন্ত্রী হিসেবে মুকুল রায় (৫৭) গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে রাষ্ট্রপতি ভবনে শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি প্রতিভা পাতিল তাঁকে শপথবাক্যপাঠ করান।তৃণমূল কংগ্রেসের দীনেশ ত্রিবেদির স্থলাভিষিক্ত হলেন তিনি। শপথ অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের সাংসদেরা উপস্থিত থাকলেও দলের প্রধান ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না।রেলের যাত্রীভাড়া বাড়ানোর বাজেট প্রস্তাব পাস করে মমতার কোপানলে পড়েন দীনেশ। এর জেরে গত রোববার পদত্যাগ করেন তিনি।বিশ্লেষকেরা বলছেন, আট বছর পর ভাড়া বাড়ানোর প্রস্তাব পাস করার ঘটনায় বিনিয়োগকারীরা খুশি হন, কিন্তু শরিক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিরোধে জড়াতে চায়নি মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ জোট সরকার।