রেহমান মালিককে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিককে দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির স্বরাষ্ট্রবিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ করা হয়েছে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির নির্দেশে গত মঙ্গলবার ওই নিয়োগ দেওয়া হয়।প্রধানমন্ত্রী গিলানির সুপারিশে রেহমান মালিককে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদায় স্বরাষ্ট্র উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট জারদারি। প্রেসিডেন্টের মুখপাত্র ফারহাতুল্লাহ এ তথ্য জানিয়েছেন।যুক্তরাজ্য ও পাকিস্তান এই দুদেশের নাগরিকত্ব থাকায় রেহমান মালিকের মন্ত্রিসভার সদস্যপদ সুপ্রিম কোর্টের নির্দেশে গত সোমবার স্থগিত করা হয়। প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী এই রায় দেন। পাকিস্তানের সংবিধান অনুযায়ী, কোনো ব্যক্তির বিদেশের নাগরিকত্ব থাকলে তিনি পার্লামেন্টের সদস্য হতে পারবেন না। ডন।