রোদ থেকে বাঁচতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কড়া রোদে কাজ করে এমন শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষার জন্য সৌদি আরবে নতুন আইন করা হয়েছে৷ আইন অনুযায়ী জুন থেকে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত কোনো শ্রমিক দুপুর থেকে বেলা তিনটা পর্যন্ত বাইরে কাজ করতে পারবেন না। তবে তেল, গ্যাস এবং জরুরি রক্ষণাবেক্ষণে নিয়োজিত শ্রমিকেরা এই আইনের আওতায় পড়বেন না। রোদ থেকে বাঁচাতে তাঁদের জন্যও পদক্ষেপ নেওয়া হবে। যেসব কোম্পানি এই আইন লঙ্ঘন করবে, তাদের মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। এমনকি কোম্পানি বন্ধ করে দেওয়ার বিধানও রাখা হয়েছে। বিবিসি৷