রোবট-সেনা বানাচ্ছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের সেনাবাহিনী রোবট-সেনা বানাচ্ছে। যুদ্ধক্ষেত্রে এই রোবট-সেনা তথ্য সংগ্রহ, নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সহযোগিতামূলক বিভিন্ন কাজ করতে সক্ষম হবে।

আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’ অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চীনা কর্মকর্তারা দাবি করেছেন, তাঁদের রোবট-সেনা মার্কিন সেনাবাহিনীর আদলে হবে না।

চীনের সামরিক প্রকাশনার সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেছেন, ‘চীনা সেনাবাহিনীর নিজস্ব ধাঁচ ও পরিচালনা-পদ্ধতি রয়েছে। আমাদের ডিজিটাল সেনা বানানোর ক্ষেত্রটা পশ্চিমা সেনাবাহিনী, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে ভিন্ন।’

রোবট-সেনা বানানোর বিষয়ে সম্প্রতি চীনা সরকার একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ডিজিটাল সেনা বানানোর কাজে তাদের সেনাবাহিনী ‘পৃষ্ঠপোষকতা’ করছে। শ্বেতপত্রের মাধ্যমে এটা পরিষ্কার যে, ডিজিটাল সেনা তৈরিতে চীন অনেক দূর এগিয়ে গেছে।