রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাস্তেসের আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার সাবেক প্রধানমন্ত্রী আদ্রিয়ান নাস্তেস আত্মহত্যার চেষ্টা করেছেন। দুর্নীতির দায়ে গত বুধবার আদালত তাঁর বিরুদ্ধে দুই বছরের কারাদণ্ডাদেশ বহাল রাখার কয়েক ঘণ্টা পরই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।হাসপাতাল সূত্র জানায়, নিজের গলায় গুলি করেছেন নাস্তেস। তবে তাঁর আইনজীবী জানান, তিনি বেঁচে আছেন এবং এখন তিনি চোখ মেলে দেখছেন। তাঁর গলা থেকে গুলি অপসারণের জন্য চিকিৎসকেরা অস্ত্রোপচার করবেন।গত বুধবার আদালতের রায় ঘোষণার পর দুই পুলিশ নাস্তেসের বাড়িতে গিয়ে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হবে বলে জানান। এ সময় নাস্তেস কিছু বই আনতে অন্য একটি ঘরে যান। এর কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি নিজের গলায় গুলি করেন।নাস্তেস ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত রোমানিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। তাঁর বিরুদ্ধে ২০০৪ সালের নির্বাচনের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে। এএফপি।