রোমানিয়ায় অবৈধ অভিবাসী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমানিয়ার সীমান্ত থেকে ইরাক ও আফগানিস্তানের ৩৬ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির পুলিশ গতকাল রোববার এ তথ্য জানায়।কর্মকর্তারা জানান, গত শনিবার রোমানিয়ার ভারস্যান্ড সীমান্তের কাছে একটি তল্লাশি চৌকি থেকে ওই অভিবাসীদের আটক করা হয়। তারা ওই লরির একটি বিশেষ কম্পার্টমেন্টে লুকিয়ে ছিল। কর্তৃপক্ষ জানায়, আটক অভিবাসীরা ইউরোপের ২৫টি দেশের ভিসামুক্ত অঞ্চল শেনগেনে যাওয়ার চেষ্টা করছিল।গত মার্চে রোমানিয়া ও হাঙ্গেরির সীমান্ত থেকে ১৫ শিশুসহ ৫০ জন আফগান অভিবাসীকে একটি মালবাহী ট্রাক থেকে আটক করা হয়। এএফপি।