রোমের সম্মানসূচক নাগরিকত্ব পেলেন সু চি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি গত রোববার ইতালির রাজধানী রোমের সম্মানসূচক নাগরিক হয়েছেন। দীর্ঘ ১৯ বছর পর তাঁকে এ সম্মান দেওয়া হলো।
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চিকে ১৯৯৪ সালে এ নাগরিকত্ব দেওয়া হয়েছিল। তবে দীর্ঘ দুই দশকের অধিকাংশ সময় তিনি মিয়ানমারে গৃহবন্দী থাকায় এই নাগরিকত্ব গ্রহণ করতে পারেননি।
রোমের মেয়র ইগনাজিও মারিনো খুদে ব্লগ লেখার সাইট টুইটারে এক বার্তায় বলেন, এই নগর অবশেষে মুক্ত অং সান সুচিকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে পেরেছে।
রোমের টাউন হলে এক অনুষ্ঠানে বিনম্র সু চি জীবনে বিশেষ কিছু করতে পারেননি উল্লেখ করে বলেন, তিনি তাঁর জীবনে পছন্দকে প্রাধান্য দিয়েছেন, বিসর্জনকে নয়।
সু চি গতকাল সোমবার ইতালির প্রধানমন্ত্রী এনরিক লেত্তা ও প্রেসিডেন্ট জিওরগিও ন্যাপোলি তানোর সঙ্গে সাক্ষাৎ করেন। আরেকটি নাগরিকত্ব সনদ নিতে বোলোগনা নগরীতে যাবেন তিনি। এএফপি।