রোলিং স্টোনের প্রচ্ছদে জোখার সারনায়েভ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোস্টন ম্যারাথনে বোমা হামলাকারী হিসেবে সন্দেহভাজন জোখার সারনায়েভের ছবি প্রচ্ছদে আসায় তোপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের রোলিং স্টোন সাময়িকী। চলতি সংখ্যা রোলিং স্টোন পত্রিকায় সারনায়েভকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে। ১৯ বছর বয়সী সারনায়েভের বেড়ে ওঠা এবং জঙ্গিবাদে সংশ্লিষ্ট হওয়ার বিস্তারিত বিবরণ রয়েছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে এর বেশ বিরূপ প্রতিক্রিয়া হয়েছে। বহু দোকানে রোলিং স্টোন বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে পত্রিকাটি বলছে, গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ প্রকাশের অঙ্গীকার থেকেই এটি প্রকাশ করা হয়েছে।