রোহানকে গান্ধী পরিবারে চান রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ বছর বয়সী রোহানের সঙ্গে মামা রাহুলের দারুণ ভাব। মামাকেও ভীষণ পছন্দ রোহানের।
১৪ বছর বয়সী রোহানের সঙ্গে মামা রাহুলের দারুণ ভাব। মামাকেও ভীষণ পছন্দ রোহানের।

ভারতে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী তাঁর বোন প্রিয়াংকার ছেলে রোহান ভদ্রকে গান্ধী পরিবারের উত্তরসূরি করতে চাইছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

মা সোনিয়া গান্ধীর পরামর্শেই নাকি রোহানের নামের শেষে ‘গান্ধী’ পদবি যোগ করতে চান রাহুল। এ ব্যাপারে প্রিয়াংকা রাজি। রোহানের বাবা রবার্ট ভদ্রও দিয়েছেন সবুজ সংকেত।

দিল্লি সূত্র থেকে এই খবর পাওয়া গেলেও কংগ্রেসের দায়িত্বশীল কেউ তা নিশ্চিত করেনি। তবে কংগ্রেসের একটি বিশেষ সূত্র ধরেই খবরটি বেরিয়েছে।

রবার্ট ভদ্রকে বিয়ের পর স্বামীর পদবি গ্রহণ করেছেন প্রিয়াংকা। সেই অনুসারে ছেলে রোহানের নামের পরেও ‘ভদ্র’ পদবি আছে।
১৪ বছর বয়সী রোহানের সঙ্গে মামা রাহুলের দারুণ ভাব। মামাকেও ভীষণ পছন্দ রোহানের।

রবার্ট-প্রিয়াংকার ছেলে এখন দেরাদুনে পড়ালেখা করছে। বিদ্যালয়ে তার স্থানীয় অভিভাবক হিসেবে রয়েছে রাহুলের নাম। কিছুদিন আগে নিজের নামের পর পদবির জায়গায় ‘গান্ধী’ লিখতে শুরু করেছিল রোহান। কিন্তু বন্ধুদের সমালোচনায় তা বন্ধ হয়ে যায়।

রাহুলের বয়স এখন ৪৪ বছর। এখনো বিয়ে করেননি তিনি। বিয়ে করবেন কি না, তাও অস্পষ্ট। এসব ভেবেচিন্তে গান্ধী পরিবারের বংশধরের তালিকায় রোহানকে নিতে চান তিনি।
একইভাবে কংগ্রেসের রাজনীতিতে বোন প্রিয়াংকার নাম লেখাতে আগ্রহী রাহুল।

গত লোকসভা নির্বাচনে দল ধরাশায়ী হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েন রাহুল। বিষয়টিকে ভালোভাবে নেননি প্রিয়াংকা। সমালোচনার জবাব দিতে তিনি মাঠে নামতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

এমনকি মাস দুয়েক আগে কংগ্রেসের প্রবীণ নেতা জনার্দন ত্রিবেদী বলেছিলেন, দলের হাল ধরার জন্য প্রিয়াংকাকে প্রয়োজন। বাবা রাজীব গান্ধী সব সময় মনে করতেন, তাঁর মেয়ের মধ্যে দৃঢ় রাজনৈতিক প্রতিভা লুকিয়ে আছে।

আবার দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার ১০ দিন আগে ইন্দিরা গান্ধী রাজনৈতিক উপদেষ্টা মাখনলাল ফতেদারকে বলেছিলেন, তাঁর নাতনি একদিন দল ও দেশের হাল ধরবেন।