রোহিঙ্গা নিধনের প্রতিবাদে কানাডায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
িময়ানমারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অটোয়ায় মিয়ানমার দূতাবাসের সামনে কয়েকটি সংগঠনের বিক্ষোভ
িময়ানমারে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে অটোয়ায় মিয়ানমার দূতাবাসের সামনে কয়েকটি সংগঠনের বিক্ষোভ

মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর রোহিঙ্গা নিধনের বিরুদ্ধে কানাডার রাজধানী অটোয়ায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে কয়েকটি সংগঠন। ‘কালেকটিভ কানাডিয়ান অ্যান্টি ইসলামোফোবিয়া’ ও বাংলাদেশসহ আরব দেশীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ১০ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাসের সমানে আয়োজিত মানববন্ধন থেকে এ বিক্ষোভ প্রদর্শন করা হয়।
১০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়৷ বিক্ষোভে বিভিন্ন দেশ ও সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়। নারী-শিশুসহ সবার হাতে ছিল বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন। ‘স্টপ জেনোসাইড ইন মিয়ানমার’, ‘সেভ রোহিঙ্গা’সহ বিভিন্ন প্রতিবাদী বক্তব্য এসব ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার পর ১০ সেপ্টেম্বর এ মানববন্ধনের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত কয়েক যুগ ধরেই মিয়ানমারের সংখ্যালঘু মুসলমান রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি অত্যাচারে হাজার হাজার মানুষ নিহত হয়। কিন্তু সম্প্রতি এ অত্যাচার মাত্রা ছাড়িয়েছে। গত কয়েক দিনে প্রায় ৩ হাজার রোহিঙ্গা মুসলিমকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জ্বালিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার বাড়িঘর। আর নারী ও শিশুদের ওপর নেমে এসেছে ভয়াবহ নির্যাতন। এরই মধ্যে বাংলাদেশে পালিয়ে এসেছ প্রায় ৪ লাখ রোহিঙ্গা। ১০ সেপ্টেম্বর থেকে কর্মসূচি থেকে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সুচির পুরস্কার ও কানাডায় সম্মানসূচক নাগরিকত্ব ফিরিয়ে নেওয়ার জোর দাবি জানানো হয়। মানববন্ধনে উপস্থিত কয়েকজন রোহিঙ্গা শরণার্থী তাঁদের বক্তব্যে বর্তমান অত্যাচারের চিত্র সবার সামনে তুলে ধরেন। এতে প্রতিবেশী দেশ হিসেবে রোহিঙ্গাদের সামগ্রিক সহযোগিতা, সাময়িক আশ্রয় ও খাদ্য সহযোগিতার দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।
বিক্ষোভ সমাবেশ থেকে বাংলাদেশ কমিউনিটি থেকে আরও কঠোর আন্দোলনের প্রস্তুতি চলছে বলে জানান মন্ট্রিয়েলে বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব জামাল নাসের ও সাংবাদিক খালিদ হোসেন শাহীন। এ সময় মোহাম্মদ মুসা, আনছার আহমেদ, আকতার হোসেন, দোহা, ড. আবিদ বাহারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।