প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত বলেছেন, মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা নির্যাতনের ঘটনা দেশটিতে মুসলিমবিদ্বেষ ছড়াতে সহায়ক ভূমিকা রাখছে। এ বিষয়টি দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের জন্য বড় ধরনের হুমকি।
জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজিয়া কুইনতানা গত বৃহস্পতিবার জাতিসংঘের তৃতীয় কমিটির সভায় বলেন, মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন দেশটির বৌদ্ধ ও মুসলিমদের পারস্পরিক বিশ্বাস ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে একাধিকবার ভাষণ দিয়েছেন। কিন্তু এটা যথেষ্ট নয়। বৌদ্ধ রাখাইন ও মুসলিম রোহিঙ্গাসহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে আস্থাহীনতা বিরাজ করছে, তা দূর করতে সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মিয়ানমারের সরকারি হিসেবেই, গত বছরের জুন থেকে অক্টোবর পর্যন্ত রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে সংঘাতে ১৯২ জন নিহত হয়। রয়টার্স।