রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় ওআইসির আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানরা গণহত্যার শিকার হচ্ছে। বিশ্বব্যাপী মুসলমানদের শীর্ষ এই সংস্থা গতকাল শনিবার এ মন্তব্য করেছে।সংস্থাটি সেখানকার মুসলমানদের রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা মিয়ানমারে সফরের প্রস্তুতি নিচ্ছেন। এ অবস্থায় জিবুতিতে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে ওআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদ আলী ইউসুফ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।মাহমুদ আলী ইউসুফ বলেন, ‘আমরা প্রত্যাশা করি, যুক্তরাষ্ট্র বার্মার (মিয়ানমারের পুরোনো নাম) সরকারকে একটা শক্ত বার্তা দেবে, যাতে তারা সংখ্যালঘুদের রক্ষা করে। সেখানে যা ঘটছে, তা গণহত্যা।’ তিনি এই নিপীড়ন ও গণহত্যা থেকে সংখ্যালঘুদের রক্ষায় যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।গত জুন মাসের পর থেকে এ পর্যন্ত রাখাইন রাজ্যে দুবার মুসলিম-বৌদ্ধ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এএফপি।