রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠাতে প্রস্তুত ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে সহিংসতার শিকার হওয়া রোহিঙ্গা মুসলমানদের জন্য ত্রাণ পাঠাবে ইরান। দেশটির রেড ক্রিসেন্ট জানিয়েছে, মিয়ানমারে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের জন্য ত্রাণ প্রস্তুত করা হয়েছে।

ইরান রেড ক্রিসেন্টের প্রধান মোর্তেজা সালেমি বলেন, খাবার এবং প্রাণ রক্ষাকারী জরুরি সামগ্রী প্রস্তুত করা হয়েছে। তিনি বলেন, মিয়ানমার কর্তৃপক্ষের অনুমতি পাওয়া মাত্রই ত্রাণসামগ্রী নিপীড়িত জনগোষ্ঠীর কাছে পাঠানো হবে। 

এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সহিংসতাকে গণহত্যা আখ্যা দিয়েছেন। বৃহস্পতিবার এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘আমাদের চোখের সামনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর  গণহত্যা চলছে।’