রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়া হবে বলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে আশ্বাস দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাবিষয়ক উপ-উপদেষ্টা বেন রোডস এ কথা জানিয়েছেন।ওবামার সঙ্গে গত সোমবার মিয়ানমার থেকে কম্বোডিয়া যাওয়ার পথে বিমানে এক সংবাদ সম্মেলনে রোডস এ কথা বলেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। রোডস বলেন, মিয়ানমার সরকার রাখাইন রাজ্যের সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে বলে প্রেসিডেন্ট ওবামাকে আশ্বস্ত করেছে।