রোহিঙ্গাদের রক্ষা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেসের পররাষ্ট্রবিষয়ক কমিটি। মানবাধিকার রক্ষার বিষয়টিকে সতর্কভাবে দেখতে হবে বলেও মন্তব্য করেছে কমিটি। কমিটি একটি প্রস্তাব অনুমোদন করেছে, যেখানে রোহিঙ্গা সম্প্রদায়ের বিরুদ্ধে ‘সব ধরনের নিপীড়ন ও বৈষম্যমূলক আচরণ’ বন্ধ করার আহ্বান জানানো হয়। রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতা ও সেখানে চিকিৎসাসেবা দেওয়া গ্রুপ ডক্টরস উইদাউট বর্ডারসের কার্যক্রম স্থগিত করায় উদ্বেগ প্রকাশও করা হয়েছে। এএফপি।