রয়টার্সকর্মী অভিযুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে নিউইয়র্কভিত্তিক বহুজাতিক গণমাধ্যম ও তথ্যবিষয়ক প্রতিষ্ঠান থমসন রয়টার্সের এক কর্মীকে হ্যাকারদের সহযোগিতা করার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। ওই কর্মীর নাম ম্যাথিও কিস।প্রতিষ্ঠানের একটি সংরক্ষিত কম্পিউটারের তথ্য পাচারের ষড়যন্ত্রসহ তিনটি অপরাধে তাঁকে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় গ্র্যান্ড জুরি অভিযুক্ত করে।অভিযোগ রয়েছে, ম্যাথিও অজ্ঞাত হ্যাকারদের ওই কম্পিউটার সার্ভারের লগইন ও পাসওয়ার্ড দেন। এর আগে ট্রিবিউন কোম্পানির মালিকানাধীন ফক্স-৪০ টেলিভিশনের ক্যালিফোর্নিয়ার সাক্রামেনটো স্টেশন ও লস অ্যাঞ্জেলেস টাইমস হ্যাকের পরিকল্পনা করা হয়েছিল। আল-জাজিরা।