লক্ষ্মী মিত্তাল এবারও এশিয়ার শীর্ষ ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনাবাসী ভারতীয় ইস্পাত ব্যবসায়ী লক্ষ্মী মিত্তাল আবারও এশিয়ার শীর্ষ ধনী হিসেবে নির্বাচিত হয়েছেন।এশিয়ান মিডিয়া অ্যান্ড মার্কেটিং গ্রুপের (এএমজি) প্রকাশনা ইস্টার্নআই যুক্তরাজ্যে ২০১২ সালের জন্য এশিয়ার ১০১ জন শীর্ষ ধনীর তালিকা বের করে। গত শনিবার রাতে এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ড উৎসবে এএমজির সিবিই এডিটর-ইন-চিফ রামনিকলাল সোলাঙ্কি তালিকাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।তালিকায় এক হাজার ৩৫০ কোটি ব্রিটিশ পাউন্ডের সম্পদ নিয়ে লক্ষ্মী মিত্তাল শীর্ষে রয়েছেন। অবশ্য এবার তাঁর সম্পদের পরিমাণ ২০০ কোটি পাউন্ড কমেছে। তালিকায় লক্ষ্মী মিত্তালের পরের অবস্থানে রয়েছে হিন্দুজা। তাদের সম্পদের পরিমাণ ৯৫০ কোটি পাউন্ড। তৃতীয় স্থানে রয়েছেন বেদান্ত গ্রুপের চেয়ারম্যান অনিল আগারওয়াল। তাঁর সম্পদের পরিমাণ ৩২০ কোটি পাউন্ড। গত বছরের চেয়ে তাঁর সম্পদের পরিমাণ ১৩০ কোটি পাউন্ড কমেছে। পিটিআই।