লক্ষ্যবস্তুর দিকে স্বয়ংক্রিয়ভাবে ছুটে যাবে বুলেট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্যবস্তুর দিকে ছুটে চলার সময় নিজেকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করতে পারে এমন ধরনের বুলেট (গুলি) উদ্ভাবন করেছেন মার্কিন অস্ত্র বিশেষজ্ঞরা।লক্ষ্যবস্তুর দিকে ছুটে যেতে সঠিক দিক নিশ্চিত করতে এ বুলেটে এক ধরনের ছোট ডানা ব্যবহার করা হয়েছে। লেজার আলোকরশ্মি দিয়েউদ্ভাসিত লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত করে এ বুলেট।মার্কিন সামরিক বাহিনীর ব্যবহারের উপযোগী করতে এ বুলেটের আরও গবেষণা চলছে এখন। বুলেটের নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এটি দুই কিলোমিটার দূরত্বের মধ্যে লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হয়। গবেষকদের মতে, এ প্রযুক্তি স্নাইপারদের (যে ব্যক্তি আড়াল বা দূর থেকে গুলি করে) জন্য খুবই কার্যকরী হবে। কিন্তু বাণিজ্যিকভাবে জনসাধারণের জন্য এটি বাজারজাত করা হলে তা উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। বিবিসি।