লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হারে বাড়ছে উষ্ণতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ বিশেষজ্ঞরা গতকাল বুধবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসে বিভিন্ন দেশের লক্ষ্যমাত্রা অপর্যাপ্ত। এভাবে চললে ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ‘দুর্ভাগ্যজনক’ স্তরের নিচে রাখা সম্ভব হবে না। বরং এর চেয়ে অনেক বেশি মাত্রায় গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটবে। তখন বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হবে। খবর এএফপির।
জাতিসংঘের লক্ষ্য ২১০০ সালের মধ্যে বৈশ্বিক গড় উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা। কিন্তু বর্তমানে যে হারে কার্বন নিঃসরণ ঘটছে, তাতে এই সময়ের মধ্যে তা ২ দশমিক ৯ থেকে ৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। এই আশঙ্কা ক্লাইমেট অ্যাকশন ট্র্যাকারের (সিএটি)। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি নিয়ে গবেষণায় বিশ্বের চারটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ সিএটি।
গতকাল সিএটির এক বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন দেশ কার্বন নিঃসরণের যে লক্ষ্যমাত্রা জাতিসংঘে জমা দিয়েছে, তাতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা সম্ভব হবে না।