লজ্জা দিয়ে কর আদায়!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর ফাঁকি দেওয়া বিত্তবানদের কাছ থেকে কর আদায় করতে এক ভিন্ন ধরনের উদ্যোগ নিচ্ছে ব্রিটিশ সরকার। যেসব ধনকুবের কর দেন না, তাঁদের নাম প্রকাশ করে দেবে সরকার। সরকারের আশা, এ রকম পরিস্থিতিতে লজ্জায় পড়ে যদি তাঁরা রাষ্ট্রের পাওনা পরিশোধ করেন!গত মাসে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বিশিষ্ট কৌতুক অভিনেতা জিমি কারের বিরাট অঙ্কের কর ফাঁকি দেওয়ার বিষয়টি জানার পর এর তীব্র নিন্দা জানান। তিনি জিমি কারের এ ধরনের কাজকে ‘নৈতিকভাবে ভুল’ একটি কাজ বলে আখ্যায়িত করেন। শুল্ক ফাঁকি দেওয়া খ্যাতিমান ব্যক্তিদের মধ্যে জিমি কার অন্যতম। ব্রিটিশ শুল্ক বিভাগের হিসাব অনুযায়ী, ফাঁকি দেওয়া আয়করের মধ্যে ১৪ ভাগই পরিকল্পিতভাবে করা। অডিট কোম্পানিগুলো ধনী মক্কেলদের সম্পর্কে তথ্য সরবরাহে সরকারের নির্দেশ অমান্য করলে ১০ লাখ পাউন্ড পর্যন্ত জরিমানার শিকার হতে পারে। বিবিসি।