লড়াইয়ের অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান তালেবান হিসেবে একসময় পরিচিতি পাওয়া অস্ট্রেলীয় নাগরিক ডেভিড হিকস তাঁকে দোষী সাব্যস্ত করার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। আফগানিস্তানে আটক হওয়ার পর কিউবায় অবস্থিত যুক্তরাষ্ট্রের গুয়ানতানামো বে কারাগারে পাঁচ বছরেরও বেশি সময় বন্দী ছিলেন তিনি। সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তার দায়ে তাঁর নয় মাসের কারাদণ্ড হয়। দোষ স্বীকার করতে রাজি হওয়ায় তাঁকে স্বদেশে কারাভোগ করতে ফেরত পাঠানো হয়। তবে গতকাল বুধবার সিডনিতে হিকস বলেন, বন্দী অবস্থায় চাপের মুখে তিনি ওই সমঝোতায় রাজি হন। গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আদালতে তাঁর আইনজীবী এ বিষয়ে আপিল করেছেন। এএফপি।