লন্ডনবাসীকে আশ্বস্ত করলেন মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ফ্রান্সের প্রতিবেশী যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের মেয়র সাদিক খান সেখানকার বাসিন্দাদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। গতকাল শুক্রবার মেয়র বলেছেন, ফ্রান্সের নিস শহরে সন্ত্রাসী হামলার ঘটনা মাথায় রেখে তিনি লন্ডনের নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করে দেখছেন।
সাদিক খান বলেন, লন্ডনের নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল গ্যাটউইক বিমানবন্দর পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। মেয়র বলেন, ‘এই হামলার আলোকে আমরা আমাদের নিজস্ব নিরাপত্তাব্যবস্থা পর্যালোচনা করতে যাচ্ছি।’
সাদিক খান  বলেন, ‘সন্ত্রাসীরা নিস, লন্ডন বা অন্য কোথাও কখনোই সফল হবে না। আমরা তাদের বিষাক্ত ও বিকৃত আদর্শকে গুঁড়িয়ে দেব।’
প্যারিসের প্রতিবেশী শহর লন্ডনের গণপরিবহন ব্যবস্থায় ২০০৫ সালের জুলাইতে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এ মহানগর বরাবরই সন্ত্রাসীদের লক্ষ্যবস্তুতে আছে বলে গোয়েন্দাদের ধারণা।