লন্ডনে পুঁজিবাদ বিরোধী শিবির উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের সেন্ট পল গির্জার বাইরে পুঁজিবাদবিরোধীদের একটি শিবির উচ্চ আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার সকালে উচ্ছেদ করেছে পুলিশ। এ সময় পুঁজিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ২০ জন কর্মীকে আটক করা হয়।‘লন্ডন স্টক এক্সচেঞ্জ দখল করো’ আন্দোলন সেন্ট পল গির্জার বাইরে গত বছরের ১৫ অক্টোবর শুরু হয়।গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুঁজিবাদবিরোধী যে আন্দোলন গড়ে ওঠে, তার আদলে ও সমর্থনে লন্ডনের অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দস্থলে একই আদর্শে উদ্বুদ্ধ বিক্ষোভকারীরা সমবেত হন।গতকাল লন্ডনের পুঁজিবাদবিরোধী আন্দোলনের জন্য নির্মিত স্থাপনা উচ্ছেদের মধ্য দিয়ে কার্যত বিশ্বব্যাপী এই আন্দোলনের সমাপ্তি ঘটেছে।লন্ডন সিটি করপোরেশন পুঁজিবাদবিরোধী আন্দোলনকারীদের এই শিবিরের কার্যক্রম বন্ধে গত নভেম্বরে আইনগত কার্যক্রম শুরু করে। এএফপি।