লন্ডনে বাড়ি ঘিরে রাখা 'নাটক' শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে যে বাড়িটি পুলিশ ঘিরে রেখেছিল, কোনো অঘটন ছাড়াই সেই নাটক শেষ হয়েছে। গত রোববার রাতে পুলিশ দরজা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করে। সেখান থেকে আনুমানিক ৪০ বছর বয়সী একজনকে আটক করে নিয়ে যায়।
পশ্চিম লন্ডনের নর্থহলটের একটি বাড়িতে এই ব্যক্তি গত শুক্রবার রাত থেকে নিজেকে বন্দী করে রেখেছিলেন। শুক্রবার রাতে তিনি নিজেই পুলিশকে খবর দেন। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বাড়িতে প্রবেশ করতে ব্যর্থ হয়। বাড়িটিতে অনেক পেট্রল ও বিস্ফোরক মজুত রয়েছে, এমন আশঙ্কায় আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয় পুলিশ। টানা তিন দিন আপসরফার মাধ্যমে ওই ব্যক্তিকে ঘর থেকে বের করে আনতে ব্যর্থ হয় পুলিশ। অবশেষে রোববার রাতে পুলিশের বিশেষ শাখার সদস্যরা দরজা ভেঙে ওই বাড়িতে প্রবেশ করেন। গাঁজাচাষি সন্দেহে এবং বিস্ফোরক আইনে এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।